ডাকসু থেকে সংসদে নুর

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০০ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নুর তার নির্বাচনি প্রতীক ‍‍‘ট্রাক‍’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গলাচিপা-দশমিনা আসনের সব কেন্দ্রের সমন্বিত ফলাফলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরকে বিজয়ী ঘোষণা করেন।

দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে পটুয়াখালী-৩ আসনটি ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। নুর তার নিজ এলাকায় এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হলেন। তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের শক্ত অবস্থান তাদের লড়াইকে চ্যালেঞ্জিং করে তুলেছিল।

নির্বাচনের দিন দুপুরের দিকে এই আসনে কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলা ও কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়। তবে দিনের শুরু থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের, বিশেষ করে তরুণ প্রজন্মের সরব উপস্থিতি নুরের পাল্লাকে ভারী করে তোলে।

এদিকে নুরের জয়ের খবরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী (ঘোড়া প্রতীক) হাসান মামুন এক ফেসবুক পোস্টে নুরকে অভিনন্দন জানিয়েছেন।