গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দেশে উৎপাদিত ওষুধের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই আন্তর্জাতিক মানের, যা এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানের হোটেল আমারি-তে আয়োজিত ‘বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা’ বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতেও অংশগ্রহণমূলক ও কার্যকর সেবা নিশ্চিত করতে চায় সরকার।’ এজন্য সরকারি ও বেসরকারি উভয় খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, ‘সর্বজনিন স্বাস্থ্য সুরক্ষা দিতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার।’

তিনি বলেন, দেশে রয়েছে এক বিশাল তরুণ প্রজন্ম। যাদের শক্তি, ডিজিটাল দক্ষতা, চিন্তা অন্যতম সেরা জাতীয় সম্পদ।’