প্রথম ধাপের তালিকা প্রকাশ: ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ৮৫৮ জন
গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, প্রথম ধাপের তালিকায় ৮৫৮ জন শহীদ এবং ১১ হাজার ৫৫১ জন আহতের নাম প্রকাশ করা হয়েছে।
সেলের পক্ষ থেকে তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইল muspecialcell36@gmail.com -এ জানানোর অনুরোধ করা হয়েছে।