মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে।একই মামলায় বাকি দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ শুনানি শুরু হয়েছে।

এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন।