ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৫ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬৯টি মামলা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এর আগের ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১৬৩ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এরপর তেজগাঁও বিভাগে ৮৩ এবং মতিঝিল বিভাগে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া উত্তরা বিভাগে ৬০ জন, গুলশানে ৫১, ওয়ারীতে ৪১, রমনা ও লালবাগে ৩২ জন করে গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা বিভাগ (ডিবি) সাতজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে মাদক ও বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৩৮৩টি ইয়াবা বড়ি এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা।

এ ছাড়া একটি ছুরি, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মুঠোফোন, দুটি হাতকড়া, একটি মোটরসাইকেল, একটি ব্যক্তিগত গাড়ি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পুলিশ উদ্ধার করেছে নগদ ২০০ টাকাও।