সাপাহারে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)  প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৮:০৪ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসর বনাম সাংবাদিক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।  প্রীতি ফুটবল টুর্নামেন্টে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের নের্তৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সাংবাদিকদের সাথে ফুটবল খেলায় অংশগ্রহন করেন। উক্ত খেলায় উপজেলা প্রশাসন টিম ৫-০ গোলে জয়লাভ করে। 

খেলা পরিচালনা করেন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।