সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ৪:২৫ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো মমলা থাকলে খতিয়ে দেখা হবে। সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত কি না, সেটাও দেখা হবে।

শনিবার সকালে রাজধানীর সিরডাপে মানবাধিকারবিষয়ক পরামর্শসভায় দেওয়া বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে করা মামলা যদি মিথ্যা হয়, তাহলে তা প্রত্যাহার করা হবে।

মন্ত্রী জানান, বর্তমানে এক্সট্রা কিলিং শূন্যের কোটায় নেমেছে। এছাড়া যত বড় রাজনৈতিক নেতাই হোক না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি।