গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতিসহ দগ্ধ ৪

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৪ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধরা হলেন— রোজিনা (৩০) ও তার স্বামী শরিফ (৩৪) এবং তাদের স্বজন রিয়াজ (২২) ও রনি (১৯)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, তার স্বামী শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ ও রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. সুলতান বলেন, গ্যাসলাইনে লিকেজ থেকে আগুন লেগে তারা দগ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দগ্ধ চারজন পরস্পর আত্মীয়। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।