সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ৮ শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (৩ মে) সকাল ৬টায় দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।