ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে সাত দিনের সরকারি ছুটি। টানা এই ছুটির মধ্যে শুধু ঈদের দিন রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এ অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে

ঈদ উপলক্ষ্যে যাত্রীদের যাতায়াত পরিকল্পনা আগেভাগে নির্ধারণ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, ঈদের পরের দিন থেকে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।