উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, বেলা ১২টার দিকে তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মি. আব্বাসের সাথে তার স্ত্রী এবং তাদের বড় সন্তান সিঙ্গাপুরে সঙ্গে যাবেন।
গত ১১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে স্থানান্তরের এই সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
এরমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে গেছেন।