একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১৪ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শহীদ মিনারে এটিই হবে তার প্রথম ভাষা দিবস উদযাপন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।