জুলাইয়ে গণহত্যার আসামি এসি ইকবাল গ্রেপ্তার

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১:৩১ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাবেদ ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিকালে ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আওয়ামী লীগ সরকার পতনের আগে জাবেদ ইকবাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ছিলেন।