অনিয়ম-দুর্নীতি দূর করতে লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৮ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬

সাব-রেজিস্ট্রার বদলিতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি দূর করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির মাধ্যমে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদের জন্য কর্মকর্তা নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সরকারি দপ্তরের দুর্নীতি ভাঙতেই স্বচ্ছ প্রক্রিয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং বদলিকৃত কর্মকর্তাদের সবসময় কঠোর নজরদারিতে রাখা হবে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ করেছে। নেতিবাচক সেই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। অনুষ্ঠানে ঢাকা জেলার জন্য যে ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপের ওপর ভিত্তি করে তাদের বিভিন্ন স্থানে নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি অফিসে দুর্নীতির যে আখড়া সেটা সরকার সেটা ভাঙতে চায়। লটারি মাধ্যমে সাব রেজিস্ট্রার বদলি সেই উদ্যোগ।

যাদের বদলি করা হলো তারা সব সময় নজরদারিতে থাকবেন সতর্ক করে আইনমন্ত্রী বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে দেশে ৩৭২টি সাব-রেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ খালি আছে বলেও জানান তিনি।