গুলশানে বিদেশি নারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৬

রাজধানীর গুলশান এলাকা থেকে এক বিদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি কোন দেশের নাগরিক, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গুলশান-২ নম্বর এলাকার কন্টিনেন্টাল হাসপাতালে ওই নারীকে মৃত অবস্থায় আনা হয়। খবর পেয়ে গুলশান জোনের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত ওই নারী বারিধারার পার্ক রোডের একটি বাসায় থাকতেন বলে জানা গেছে।

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘মরদেহটি হাসপাতালে পাওয়া গেছে। শরীরে আঘাতের দাগ রয়েছে। এটি পড়ে গিয়ে হয়েছে নাকি মারধরের কারণে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’