রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ২২

Tajuddin Ahmed
Tajuddin Ahmed Tajuddin Ahmed
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হলো। বর্তমানে এই উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।


আজ বুধবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে, যার শরীরে সংক্রামক হাম রোগের উপসর্গ ছিল। এদিকে, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ শিশু।