সিলেটেও জয়ে মাতল বাংলাদেশ, ব্যাক-টু-ব্যাক হোয়াইটওয়াশ পাকিস্তান

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ৫:২৪ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামের পর এবার সিলেটেও বীরত্বগাথা। পাকিস্তানকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। ঘরের মাঠে সফরকারীদের স্রেফ উড়িয়ে দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে হোয়াইটওয়াশের স্বাদ নিল টাইগাররা। চট্টগ্রামের প্রথম টেস্টে জয়ের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দাপট ধরে রেখে ব্যাক-টু-ব্যাক হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে পাকিস্তানকে।