কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকার নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মণিপুর এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী ও এক সন্তান এবং অন্য আরেক শিশু।

হোমনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঢাকা পোস্টক বিষয়টি নিশ্চিত করেছেন।