সাপাহারে ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)  প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২১ | আপডেট: ২:৩৮ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬

নওগাঁর সাপাহারে ৩দিনের ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিডি ক্লিন সাপাহার শাখার আয়োজনে  উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোর্শেদ মঞ্জুর কবির লিটন, সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, যুব মহিলা লীগের আহ্বায়ক নূরে জান্নাত ময়না, বিডি ক্লিন সাপাহার শাখার সমন্বয়ক বোরহান সুলতান প্রমূখ।

এসময় উক্ত খেলায় নজিপুর একাদশ বনাম নজিপুর পুঁইয়া একাদশ অংশ গ্রহন করে।