জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন অনুষ্ঠিত

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫৫ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

জাতীয় সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশন পরিচালনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ ডিব্রিফিং সেশনে প্রতিমন্ত্রী জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইনি কাঠামো, দায়িত্ব ও কার্যপরিধি তুলে ধরেন। 

পাশাপাশি জাতীয় বাজেটে স্থানীয় সরকার খাতে বরাদ্দ, উন্নয়ন তহবিলের আওতায় খাতভিত্তিক অর্থবণ্টন এবং এ-সংক্রান্ত বিদ্যমান নীতিমালা ও নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।


প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দেশের সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জনসেবা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জাতীয় বাজেটের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহি এবং কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনা, বাজেট বরাদ্দ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন।


বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত এ ডিব্রিফিং সেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলামসহ জাতীয় সংসদের সদস্যরা অংশগ্রহণ করেন।