পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ: মার্কিন রাষ্ট্রদূত

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেছেন, ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ। প্রাণবন্ত গান, নাচ আর রঙিন সাজসজ্জায় চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আনন্দ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই উৎসবমুখর ও আনন্দঘন মুহূর্তগুলো ভোলার নয়। সবাইকে জানাই সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।