ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার: রিজভী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৫১ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

ভোটের কালি মোছার আগেই বর্তমান সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। এসময় তিনি গত অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাত মারাত্মক অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম। স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ স্লোগানে এবারে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। র‌্যালিটি জাতীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।