মন্ত্রণালয় ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, খোঁজ নিলেন উপস্থিতির

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ৩:০১ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

সরকারি কাজে গতিশীলতা নিশ্চিত করতে আজ রোববার (২৯ মার্চ) সকালে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে তিনি বিভিন্ন ভবনের দপ্তরগুলোতে ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো উপস্থিত আছেন কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।


পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জ্বালানি, সমাজকল্যাণ, শিক্ষা, গৃহায়ণ ও গণপূর্ত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।

পরিদর্শন শেষে সকাল ১০টায় তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন, যেখানে তিনি 'কৃষক কার্ড'-এর ডেমো প্রদর্শন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।