প্রধানমন্ত্রী-সৌদি রাষ্ট্রদূতের বৈঠক, বিনিয়োগ ও জনশক্তি নিয়ে আলোচনা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই বন্ধুপ্রতিম দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।