দেড় বছরে কত কিছু শুনলাম— আইন মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি দিলেন আসিফ নজরুল
আইন মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি দিয়েছেন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ নজরুল। এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নানা সমালোচনা শুনতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
আসিফ নজরুল কী করেছে– শিরোনামে দেওয়ার পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, দেশের সেবা করার সুযোগ পেলে নাকি জান দিয়ে কাজ করবে? আসলে সে কিছুই করেনি। অপদার্থ একটা উপদেষ্টা। ইত্যাদি ইত্যাদি কত কিছু শুনলাম এই দেড় বছরে।
তিনি লিখেছেন, ভাই, আমি কিছু করিনি। করেছে আমাদের আইন মন্ত্রণালয়। তবে এর প্রতিটি কাজে আমি অংশীদার ছিলাম। খুব সকালে অফিসে এসে প্রয়োজনে রাত ৮টা/৯টা পর্যন্ত থেকেছি, সামান্য বিশ্রাম নিয়ে গভীর রাতে বাসায় আবার কাজ করেছি। বহু শুক্রবার, শনিবার সচিবালয়ে অফিস করেছি।
আইন উপদেষ্টা লিখেছেন, আমাদের এই টিমওয়ার্কে কোন ফাঁকি ছিল না। আমি জানি তারপরও সমালোচনা করতে কারও কারও ভালো লাগবে। সেটা করেন, সমস্যা নাই। তবে আমার একান্ত অনুরোধ তার আগে, কী কী কাজ করা হয়েছে তা একটু জেনে নিন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এরপর আইন মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি দিয়েছেন আসিফ নজরুল। লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে।
পাঁচটি ভাগে আইন মন্ত্রণালয়ের কাজের হিসাব দিয়েছেন এই উপদেষ্টা। এগুলো হলো— ২২ টি আইনি সংস্কার; ১৫টি প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন; ২৪ হাজার ২৭৬টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার; গণহত্যার বিচার ব্যবস্থাপনা; এবং প্রায় তিনগুণ পরিমাণে দৈনন্দিন কার্যক্রম