তারেক রহমানকে রুবিওর অভিনন্দন, নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয়

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

শুক্রবার এক বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। এতে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।