বিএনপি নেতাদের নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য, নাসীরের বিরুদ্ধে মামলার আবেদন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৪ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫

বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ‘মানহানিকর’ ও ‘বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছেন যুবদলের এক নেতা। আদালত অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিউ মার্কেট থানার যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান এ মামলার আবেদন করেন।


মামলার আবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর নাসিরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্বে থাকা ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন