মিরপুর রাসায়নিকের গুদামে আগুন, কাজ করছে ৮ ইউনিট

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:১৯ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬

রাজধানীর মিরপুরে শিয়ালবাড়ি রূপনগরে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সরদার গার্মেন্টস ও কসমিক ফার্মা নামের প্রতিষ্ঠান দুটিতে আগুন লাগে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, খবর পেয়ে ১১টা ৩৫ মিনিটে প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা দেয়। পরে আগুনের তীব্রতার কারণে আরও ছয়টি ইউনিট বাড়ানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও মেলেনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, সাত তলা পোশাক কারখানাটির চতুর্থ তলায় আগুন লেগেছে। এই কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।