উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৬ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬

প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে তিনটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ‘অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া,  লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ,

২০২৫’-এর খসড়া এবং ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।