স্নায়ুর লড়াইয়ে জিতে সুপার ফোরের দৌড়ে টিকে থাকল বাংলাদেশ
ব্যাটিং ইনিংসের মতোই দশা বোলিং ইনিংসেরও। উড়ন্ত সূচনার পর ব্যাটিং ইনিংসের ফিনিশিংটা একদমই ভালো হয়নি। বোলিংয়েও দুর্দান্ত শুরুর পর খেই ধরে রাখতে পারেননি বোলাররা। তাতে ইনিংসের মাঝ বরাবর সহজ জয়টা পরিণত হলো স্নায়ুর লড়াইয়ে। শেষ পর্যন্ত সে লড়াইয়ে জিতেছে বাংলাদেশই। আফগানিস্তানকে হারিয়ে টিকে থাকল এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ২০ ওভারের শেষ বলে আফগানদের অলআউট করে দেয় ১৪৬ রানে। তাতে জয় মিলেছে ৮ রানে।
এ ম্যাচে জয়ে গ্রুপ পর্বের ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ হলো বাংলাদেশের ঝুলিতে। সমান পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কারও। তাতে শেষ শ্রীলঙ্কা-আফগান ম্যাচের ওপর নির্ভর করবে সুপার ফোরে উঠবে কোন দুই দল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। আগের একাদশে চারটি পরিবর্তন এনে টসে জিতে ব্যাটিং বেছে নেন লিটন দাস। তাতে দলে মূল বোলার ছিলেন দুজন করে পেসার ও স্পিনার মিলিয়ে চারজন। সঙ্গে ছিলেন দুজন পার্টটাইম স্পিনার। শেষ পর্যন্ত অবশ্য সেই পার্টটাইমারদের চারটি ওভারই ভুগিয়েছে বাংলাদেশকে।