কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৫৪ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৬

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সিআইডির দলকে সাহায্য করেছে পুলিশ।

জানা গেছে, জুলাই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)।