স্থানীয় সরকার নির্বাচনে 'দলীয় প্রতীক' থাকছে না: আসিফ মাহমুদ
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
এর আগে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আয়োজনের বিধান চালু করেছিল।