বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেস কোড’ প্রত্যাহার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ২:১৯ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পেশাদার ও মার্জিত পোশাক পরা নিয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি এবং কোনো অফিসিয়াল সার্কুলারও জারি করা হয়নি।