জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ৮:২৮ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

‎মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‎এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

‎পূর্বঘোষিত সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।