টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ৬:৩১ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬

ব্রিটেনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনকেও এ মামলার আসামি করা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে টাকা পরিশোধ না করেই ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে একটি বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে।