দেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬

গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘সবশেষ ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসে অংশ নেয়াই ছিল বেগম খালেদা জিয়ার শেষ উপস্থিতি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে বাংলাদেশকে কেউ আর তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার।’

আগামী ২০৩০ সালের মধ্যে ওয়ান র‍্যাংক ওয়ান পেনশনের আওতায় আসবে সশস্ত্র বাহিনী বলেও জানান প্রধানমন্ত্রী।