বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬


খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি, মোট তিন কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন তিনি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তিন কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাবে সম্মতি দেন।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ অনুদানের উদ্যোগ নেওয়া হয়।

এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

ট্রাস্টের চাহিদার তুলনায় অতিরিক্ত এক কোটি টাকা অনুমোদনের ফলে বড়দিন উদযাপনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমে বাড়তি অর্থায়নের সুযোগ তৈরি হবে।