আ.লীগ ফিরতে চাইলে জনগণই তাদের প্রতিহত করবে: জামায়াত আমির
আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরতে চাইলে দেশের সাধারণ মানুষই তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকেও ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান তিনি।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ দলের শীর্ষ নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন ডা. শফিকুর রহমান।
এ সময় আওয়ামী লীগ ফেরার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সকল গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।’