খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত গোটা ইরান: পেজেশকিয়ান

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায়ের শোকানুষ্ঠান গতরাত (বৃহস্পতিবার রাত) থেকেই শুরু হয়েছে। গতরাতের শোকানুষ্ঠানটি ইমাম খোমেনী হুসাইনিয়ার পাশেই অনুষ্ঠিত হয়েছে।

তিনি তাঁর বার্তায় সব জাতি, মাজহাব এবং রুচি ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে ব্যাপক ও ঐতিহাসিক উপস্থিতির মাধ্যমে এই বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জনগণের এই গৌরবময় অংশগ্রহণ জাতীয় ঐক্য এবং ইসলামী ব্যবস্থার মহান আদর্শের প্রতি আনুগত্যের এক অবিস্মরণীয় দৃশ্য সমগ্র বিশ্বের সামনে তুলে ধরবে।