রিয়াদে নিরাপত্তা শঙ্কায় কানাডা দূতাবাস বন্ধ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কানাডিয়ান দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আগামী শুক্রবার পর্যন্ত সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এর আগে ভোরে দুটি ড্রোন মার্কিন কূটনৈতিক কম্পাউন্ডে আঘাত হানলে সেখানে সীমিত আকারে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রিয়াদে কূটনৈতিক পাড়ায় এই ড্রোন হামলা সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কানাডার দূতাবাস বন্ধের সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে, এই অঞ্চলে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। হামলা ও পাল্টা হামলার এই ধারাবাহিকতা বজায় থাকলে উপসাগরীয় দেশগুলোতে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক কার্যক্রম আরও সংকুচিত হতে পারে।