বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে রাজশাহী-পাবনার মধ্যে চলাচল করা ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার বেলা ১১ টা ২০ মিনিটে হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ট্রেনের যাত্রীরা নেমে বিকল্প উপায়ে গন্তব্যে যাত্রা করেন। আর-ট নম্বর বগির দুটি চাকা লাইন শুধু হয়।

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।

জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, আসলে কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে এটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। এটা নিয়ে তদন্ত কমিটি হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বোঝা যাবে আসলে কি কারণে দুর্ঘটনা ঘটেছে।