সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

Himel
Himel Himel
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফাইয়ার সার্ভিসের ৩টি ইউনিট।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল সড়কের একটি তুলা দোকান থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। কয়েকজন আটকা পড়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।