নড়াইলে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি
ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী পলাশ মাহমুদকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত পলাশের বাবার নাম খোকন শেখ। তিনি (পলাশ) লোহাগড়া বাজারের ফল ব্যবসায়ী ছিলেন। তার মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, পলাশ মাহমুদকে কী কারণে কে বা কারা হত্যা করেছে; তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।