সাপাহারে মেহেদী উৎসব, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ন, ২১ জুলাই ২০২১ | আপডেট: ৬:২২ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৬

ব্যা্ক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে নওগাঁর সাপাহারে মেহেদী উৎসব, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলে ১০ টার দিকে আশড়ন্দ সাহিত্য পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মনিরুল ইসলাম। ফাহাদ ফরহাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মুহাম্মদ মোজাম্মেল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর ম্যানেজার শাহজালাল শেখ, সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলের সহ. পরিচালক রেজোয়ানা শারমিন বৃষ্টি।

প্রত্যেক বিভাগ থেকে ১ম হওয়া মাইশা, মাহমুদুল, জুনাইদ ও কাসমিয়া সহ মোট ১২জন বিজয়ীর হাতে আগত অতিথিরা পুরষ্কার তুলে দেন। এছাড়া আশড়ন্দ সাহিত্য পরিষদের সকল সদস্যদের মাঝেও পুরস্কার তুলে দেন তারা।