পীরগাছায় নতুন করে করোনা শনাক্ত ৬

একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২১ | আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

রংপুরের পীরগাছায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তারা হলেন উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের রেজাউল করিম (৩২), রংপুর সদরের রাকিবুল ইসলাম (২১), মিঠাপুকুরের স্বগ্রামের মো. খালেক (৬০), তাম্বুলপুর ইউনিয়নের গোপাল গ্রামের আব্দুল আউয়াল (৬৫), পরান গ্রামের এসএম নাপিরুল ইসলাম (২৭) ও মেডিকেল স্টাফ আশরাফুল ইসলাম (৩২)।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, পীরগাছা উপজেলায় গত বছরের ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৩২৯ জন করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৭ জন । চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭জন।