সাপাহারে কার্গোর চাপায় মোটরসাইকেল চালক নিহত

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)  প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২১ | আপডেট: ৫:৫৪ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬

নওগাঁর সাপাহারে কার্গোর ভ্যানের চাপায় বাবু (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বাবু উপজেলার কল্যানপুর গ্রামের ইসমাইল হোসনের ছেলে বলে জানা গেছে। 

 প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী ও নিহতের সাথে থাকা তার চাচাত ভাই জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার চাচাতো ভাই বাবু সহ মোটরসাইকেল যোগে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিলেন । উপজেলার তুলশীপাড়া এলাকায় কার্গো ভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগলে তিনি পিছন থেকে লাফ মারেন। এসময় মোটরসাইকেল চালক বাবু কার্গোর চাকার নিচে পড়ে। ঘটনাস্থলেই বাবুর মাথা পিষ্ট হয়ে মারা যায়। 

এবিষয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।