গোপালগঞ্জ থেকেই মুজিববাদের কবর রচনার ঘোষণা এনসিপির

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬

গোপালগঞ্জ থেকেই মুজিববাদের কবর রচনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার দুপুর দুইটার পর এ ঘোষণা দেন তারা।

এর আগে পুর ২টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে উপস্থিত হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ স্থলে পৌঁছার পর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে দলের স্থানীয় নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান।