শেষ ঠিকানার কারিগর মনু মিয়া আর আমাদের মাঝে নেই

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ২৮ জুন ২০২৫ | আপডেট: ১:৫৮ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৫

কারও মৃত্যু সংবাদ কানে আসামাত্রই খুন্তি,কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুঁটে যেতেন কবরস্থানে।মানুষের অন্তিম যাত্রায় যিনি বাড়িয়ে দিতেন মানবতার হাত সেই  শেষ ঠিকানার কারিগর মনু মিয়া আর আমাদের মাঝে নেই। 

ইন্না-লিল্লাহী  ওয়া ইন্না ইলাহি  রাজিউন

এভাবেই বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন প্রায় ৫০ বছর।

মনু মিয়ার ডায়েরির তথ্যানুযায়ী এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন ৩ হাজার ৫৭টি।

নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত মনু মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা।তাঁর বয়স ৬৭ বছর। জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে কখনো খেয়াল রাখেননি মনু মিয়া।শরীরে বাসা বেঁধেছিল নানা জটিল রোগ।অবশেষে আজ তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন না ফেরার দেশে।মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী মেহমান হিসেবে কবুল করুক।(আমিন)