শেখ হাসিনা পরিবারের ছয় সদস্যের প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ মিললো

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৩:৩১ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৬

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে। বুধবার দুদকের মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোন থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, এই বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তি।