শেখ হাসিনা-রেহানার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব তলব

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৩:৩০ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক(ববি), দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চলতি সপ্তাহে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালাসংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র–সংক্রান্ত তথ্য দেয়া হয়েছে।